Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি ● চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন ● সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন শুধু দুজন ● ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, আটকা ৫৪১৮ যাত্রী ● কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান ● কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ● চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নরসিংদী রেড ক্রিসেন্ট ইউনিটের নতুন চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মাস্টার

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১০ আগস্ট,২০২৬, ০৭:১৮ পিএম
নরসিংদী রেড ক্রিসেন্ট ইউনিটের নতুন চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মাস্টার

নরসিংদী জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর থেকে গত ৯ আগস্ট ২০২৬ তারিখে জারি করা এক আদেশে নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

আদেশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অর্ডার, ১৯৭৩-এর সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে নরসিংদী রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য নতুন ব্যবস্থাপনা কমিটি গঠনের কথা জানানো হয়েছে।

নতুন কমিটিতে চেয়ারম্যান হিসেবে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টারকে রাখা হয়েছে। এছাড়া ভাইস চেয়ারম্যান, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে আরও সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন ব্যবস্থাপনা কমিটি দায়িত্ব নেওয়ায় নরসিংদীতে রেড ক্রিসেন্টের মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা, স্বেচ্ছাসেবামূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)