Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি ● চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন ● সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন শুধু দুজন ● ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, আটকা ৫৪১৮ যাত্রী ● কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান ● কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ● চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তরমুজ বোঝাই ট্রাক খাদে পড়ে চালক-হেলপার নিহত

মাসুম বিল্লাহ, কেশবপুর প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৬ এপ্রিল,২০২৫, ০৭:৫৩ এ এম
তরমুজ বোঝাই ট্রাক খাদে পড়ে চালক-হেলপার নিহত

ফরিদপুরের মধুখালীতে তরমুজ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কেশবপুরের ট্রাকের চালক ও তার সহকারী (হেলপার) নি'হ'ত হয়েছেন।

সোমবার রাত ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার ঘোপঘাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নি'হ'তরা হলেন- যশোরের কেশবপুর উপজেলার হাবাসপোল গ্রামের সাহেব আলীর ছেলে ট্রাক ড্রাইভার ইদ্রিস আলী (৩০) ও মধ্যকুল গ্রামের মশিয়ার রহমানের ছেলে ট্রাকের হেলপার ফয়সাল খান (২৫)।

জানা যায়, খুলনা থেকে ঢাকা অভিমুখে যাওয়া তরমুজবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের পর ট্রাকটি গাছের সঙ্গে আটকে যায় এবং চালক ও হেলপার দুজনেই গাড়ির ভেতরে আটকে পড়েন।

খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিস, মাগুরা ফায়ার সার্ভিস ও করিমপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে আসেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী যৌথ উদ্ধার অভিযানের পর দু’জনকে গাড়ি থেকে বের করা হয়।

ঘটনাস্থলেই হেলপার মা*রা যান এবং গুরুতর আ*হত অবস্থায় চালককে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)