Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি ● চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন ● সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন শুধু দুজন ● ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, আটকা ৫৪১৮ যাত্রী ● কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান ● কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ● চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে এইডস আক্রান্তের সংখ্যা বাড়ছে, বেশির ভাগই শিক্ষার্থী

জেলা প্রতিনিধি, যশোর

প্রকাশ : বুধবার, ২৯ অক্টোবর,২০২৫, ১০:৫০ এ এম
যশোরে এইডস আক্রান্তের সংখ্যা বাড়ছে, বেশির ভাগই শিক্ষার্থী

সীমান্তবর্তী জেলা যশোরে আশঙ্কাজনক হারে বাড়ছে এইচআইভি/এইডস আক্রান্তের সংখ্যা। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে এই সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবর পর্যন্ত ৪০ জনের বেশি এইচআইভিতে সংক্রমিত হয়েছেন, এর মধ্যে ২৫ জনই শিক্ষার্থী, যাদের বয়স ১৭ থেকে ২৩ বছরের মধ্যে। গত বছরের তুলনায় এই সংখ্যা প্রায় দ্বিগুণ, যা স্বাস্থ্য বিশেষজ্ঞ ও অভিভাবকদের মধ্যে তীব্র উদ্বেগের সৃষ্টি করেছে। যশোর ২৫০ শয্যা হাসপাতাল সূত্র জানিয়েছে, আক্রান্তদের মধ্যে ২৩ জন পুরুষ ও ১৪ জন নারী। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো—মোট আক্রান্তদের মধ্যে ২৫ জনই শিক্ষার্থী। ২০২৪ সালে মোট ২৫ জন আক্রান্তের মধ্যে শিক্ষার্থী ছিলেন ১২ জন; আর চলতি বছর মাত্র দশ মাসেই সেই সংখ্যা দ্বিগুণ ছাড়িয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ২৩ জন সমকামী বলে চিকিৎসা সূত্রে জানা গেছে। গত বছর যশোরে পাঁচজন এইডস রোগীর মৃত্যু হয়েছিল। বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এআরটি (অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি) সেন্টারে ২২০ জন এইচআইভি/এইডস আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে যশোর ছাড়াও খুলনা বিভাগের বিভিন্ন জেলার মানুষ রয়েছেন। প্রায় ৩০ লাখ জনসংখ্যার যশোরে প্রতি এক লাখে একজন এইচআইভি/এইডস রোগী শনাক্ত হচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, সীমান্তবর্তী অবস্থান ও সামাজিক-অর্থনৈতিক প্রেক্ষাপটের কারণে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশেষ করে তরুণ শিক্ষার্থীদের মধ্যে সংক্রমণের এই ঊর্ধ্বগতি ভবিষ্যতের জন্য এক বড় সতর্কবার্তা। যশোর ২৫০ শয্যা হাসপাতালের এআরটি সেন্টারের প্রধান সমন্বয়কারী ডা. কানিজ ফাতেমা বলেন, ‘তরুণদের মধ্যে এইচআইভি আক্রান্তের হার বর্তমানে উদ্বেগজনকভাবে বাড়ছে। তাদের কৌতূহল ও সামাজিক প্রভাব এখন অনেক ক্ষেত্রেই বিপরীত লিঙ্গের চেয়ে সহলিঙ্গের প্রতি ঝুঁকে পড়ছে, যা সামাজিক চক্র ও বিভ্রান্তির ফল।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)