Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি ● চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন ● সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন শুধু দুজন ● ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, আটকা ৫৪১৮ যাত্রী ● কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান ● কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ● চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গাজিপুরে ৫৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, ২০ কোটি টাকার বনভূমি উদ্ধার

জেলা প্রতিনিধি, গাজিপুর

প্রকাশ : রবিবার, ২৭ এপ্রিল,২০২৫, ০৫:০৪ এ এম
গাজিপুরে ৫৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, ২০ কোটি টাকার বনভূমি উদ্ধার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সাতখামাইর বিটের তেলিহাটি ও পেলাইদ মৌজায় একটি বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

শনিবার (২৬ এপ্রিল) শ্রীপুর উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, ঢাকা বন বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে সদ্য নির্মিত ৫৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ অভিযানের মাধ্যমে প্রায় ৪.০০ একর বনভূমি জবরদখলমুক্ত করা সম্ভব হয়। উদ্ধারকৃত বনভূমির আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ কোটি টাকা। বন, বনভূমি, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে বন অপরাধ ও জবরদখল প্রতিরোধে এ ধরনের যৌথ অভিযান চলমান থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)