Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

আকিজ রিসোর্সের উদ্যোগে ময়মনসিংহে ইনোভার সাফল্যের যাত্রা বিজনেস মিট ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ‘স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে’: তিশা ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা লোডশেডিং ব্যবস্থাপনা ও দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্টের বৈঠক ই-রিকশা ব্যবস্থাপনায় আসছে নতুন নীতিমালা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

টঙ্গীতে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, আটক ৬০

দেশের ডাক প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ২ মার্চ,২০২৫, ০৫:০৪ এ এম
টঙ্গীতে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, আটক ৬০

rupalibangla টঙ্গীতে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে ৬০ জনকে আটক করা হয় ছবি:

গাজীপুরের টঙ্গীতে পাইকারি মাদকের খোলা বাজার হিসেবে খ্যাত হাজী মাজার বস্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। অভিযানে ৬০ জনকে আটক করা হয়েছে।

শনিবার (১ মার্চ) সন্ধ্যা ৭টার পর টঙ্গী পশ্চিম থানাধীন তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানসংলগ্ন হাজী মাজার বস্তিতে এই অভিযান শুরু হয়। রাত ৯টায় এই অভিযান শেষ হয়।

অভিযান শেষে তথ্য নিয়ে সংবাদ সম্মেলন করেন গাজীপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম।

তিনি বলেন, অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব সদস্যদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও রয়েছেন। মাজার বস্তির মানুষ ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত বলেও অভিযোগ রয়েছে। ইতোমধ্যে ৬০ জনের মতো মাদক কারবারিসহ বিভিন্ন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

সেই সঙ্গে মাদক ও টাকা উদ্ধার করা হয়েছে। পুরো রমজান মাসে এমন অভিযান চলবে বলেও জানিয়েছেন তিনি।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, অভিযান শেষ হয়েছে। মামলা হওয়ার পর বিস্তারিত জানা যাবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)