Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

আকিজ রিসোর্সের উদ্যোগে ময়মনসিংহে ইনোভার সাফল্যের যাত্রা বিজনেস মিট ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ‘স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে’: তিশা ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা লোডশেডিং ব্যবস্থাপনা ও দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্টের বৈঠক ই-রিকশা ব্যবস্থাপনায় আসছে নতুন নীতিমালা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিজিবি'র অভিযানে কাভার্ডভ‍্যানসহ ভারতীয় মালামাল জব্দ

আমিরুল ইসলাম, শেরপুর

প্রকাশ : বৃহস্পতিবার, ২০ নভেম্বর,২০২৫, ০৮:৪২ পিএম
বিজিবি'র অভিযানে কাভার্ডভ‍্যানসহ ভারতীয় মালামাল জব্দ

ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকা শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর, শ্রীবরদী উপজেলার রাজাপাহাড়, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবরাকুড়া ও গাবরাখালী নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে কাভার্ডভ্যান ভর্তি করে ভারতীয় চোরাচালানীর মালামাল ও গরু পাচারের চেষ্টা করে।

এ সময় বিজিবির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর ও ময়মনসিংহ জেলার সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ১টি কাভার্ডভ্যান, ১টি ব্যাটারীচালিত ইজিবাইকসহ বিপুল পরিমান ভারতীয় কম্বল, প্যান্টের কাপড়, হোয়াইট বিউটি ফেসওয়াশ, ডাব সাবান ও গরু আটক করতে সক্ষম হয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়ন কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন। বিজিবির অভিযানে আটককৃত এসব ভারতীয় চোরাচালানী মালামাল, গরু ও যানবাহনের আনুমানিক মুল্য ৭১ লাখ ৬ হাজার ৬০০ টাকা।

এবিষয়ে ময়মনসিংহের ৩৯ বিজিবির অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম সাংবাদিকদের জানান, শেরপুর ও ময়মনসিংহ জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষা ও সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে। এই ধারা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)