Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি ● চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন ● সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন শুধু দুজন ● ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, আটকা ৫৪১৮ যাত্রী ● কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান ● কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ● চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সোহেল রানা

আমিরুল ইসলাম, শেরপুর

প্রকাশ : সোমবার, ২৪ নভেম্বর,২০২৫, ১২:১৭ এ এম
শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সোহেল রানা

শেরপুর জেলার পুলিশ সুপার আমিনুল ইসলামের সভাপতিত্বে অক্টোবর মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য জেলা পুলিশের ৮ জন বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যকে নানা ক্যাটাগরিতে জেলা পুলিশের পক্ষ থেকে পুরষ্কার প্রদান করা হয়।সোমবার(২৪ নভেম্বর) দুপুরে এসপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ৬ষ্ঠবারের মতো শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ সোহেল রানা।এছাড়াও শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন নালিতাবাড়ী থানার এস আই বিল্লাল হোসেন ও শ্রেষ্ঠ মোবাইল উদ্ধারকারী এএসআই উমর ফারুক।সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত) গণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এবিষয়ে জেলার শ্রেষ্ঠ ওসি সোহেল রানা এসাংবাদিককে বলেন, আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সুযোগ্য পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম স্যারসহ সিনিয়র স্যারদের প্রতি। বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই নালিতাবাড়ী থানার প্রিয় সহকর্মীদের প্রতি যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই পুরস্কার অর্জন সম্ভব হয়েছে। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)