Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি ● চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন ● সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন শুধু দুজন ● ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, আটকা ৫৪১৮ যাত্রী ● কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান ● কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ● চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হাতকড়া পরেই মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন,২০২৬, ০১:১০ পিএম
হাতকড়া পরেই মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

চট্টগ্রামের পটিয়ায় কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরা অবস্থায় মায়ের জানাজায় অংশ নিয়েছেন কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা আইয়ুব বাবুল।

সোমবার (২২ জুন) রাতে পটিয়া পৌর সদরের আদালত জামে মসজিদ প্রাঙ্গণে তার মা আমজুমান আরা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত নানা রোগে ভুগে সোমবার দুপুরে ৮০ বছর বয়সে মারা যান আমজুমান আরা বেগম। তার মৃত্যুর পর আইয়ুব বাবুলকে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়। পরে তাকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।

স্থানীয়রা জানান, রাতে পুলিশের পাহারায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পটিয়ায় আনা হয় আইয়ুব বাবুলকে। রাত সাড়ে ৯টার দিকে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে এক হাতে হাতকড়া পরা অবস্থায় দেখা যায়।

জানাজায় উপস্থিত মুসল্লিদের উদ্দেশে আইয়ুব বাবুল বলেন, “আপনারা আমার মায়ের জানাজায় এসেছেন, এজন্য আমি কৃতজ্ঞ। আমি মায়ের সেবা করতে পারিনি, এটি আমার বড় কষ্ট। আমি সরকারি প্রটোকলে এসেছি। কেউ কোনো স্লোগান দেবেন না। দেরি হয়ে যাওয়ায় সবার কাছে ক্ষমা চাইছি।”

জানাজা শেষে পটিয়া পৌর সদরের পারিবারিক কবরস্থানে আমজুমান আরা বেগমকে দাফন করা হয়। এরপর আইয়ুব বাবুলকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

জিয়াউল হক বলেন, “প্যারোলে মুক্তি পাওয়া আইয়ুব বাবুল মায়ের জানাজায় অংশ নিয়েছেন। নিয়ম অনুযায়ী পুলিশ পাহারা ছিল এবং তার হাতে হাতকড়া ছিল। পরে তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, আইয়ুব বাবুলের বিরুদ্ধে অন্তত ছয়টি মামলা রয়েছে। ২০২৫ সালের ২৯ এপ্রিল থেকে তিনি কারাগারে আছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)