Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি ● চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন ● সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন শুধু দুজন ● ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, আটকা ৫৪১৮ যাত্রী ● কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান ● কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ● চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাংলাদেশ ভ্রমণে কানাডার উচ্চমাত্রার সতর্কতা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : বুধবার, ১২ আগস্ট,২০২৬, ০৫:০৫ পিএম
বাংলাদেশ ভ্রমণে কানাডার উচ্চমাত্রার সতর্কতা

বাংলাদেশে ভ্রমণের বিষয়ে নিজ দেশের নাগরিকদের জন্য সতর্কতা হালনাগাদ করেছে কানাডা সরকার। রাজনৈতিক উত্তেজনা, বিচারিক কার্যক্রম, বিক্ষোভ, সংঘর্ষ ও সম্ভাব্য জনঅস্থিরতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণকারীদের উচ্চমাত্রার সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার সর্বশেষ ভ্রমণ সতর্কতা হালনাগাদ করা হয়। এর আগে গত বছরের সেপ্টেম্বর ও ডিসেম্বরে বাংলাদেশ নিয়ে দুই দফা ভ্রমণ পরামর্শ সংশোধন করেছিল কানাডা। সর্বশেষ সতর্কতাতেও বাংলাদেশকে উচ্চমাত্রার সতর্কতার পর্যায়ে রাখা হয়েছে।

কানাডা সরকারের ‘ট্রাভেল অ্যাডভাইস অ্যান্ড অ্যাডভাইজরিজ ফর বাংলাদেশ’ ওয়েবসাইটে ১০ আগস্ট প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে, রাজনৈতিক উত্তেজনা, বিচারিক কার্যক্রম ও রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে যেকোনো সময় বিক্ষোভ, সংঘর্ষ এবং জনঅস্থিরতা দেখা দিতে পারে।

এ কারণে বাংলাদেশে অবস্থানরত বা ভ্রমণরত কানাডীয় নাগরিকদের বড় ধরনের জমায়েত ও বিক্ষোভ এড়িয়ে চলার পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে আরও কঠোর সতর্কতা জারি করেছে কানাডা। দেশটির নাগরিকদের ওই এলাকায় সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সতর্কবার্তায় অঞ্চলটিতে রাজনৈতিক সহিংসতা, অপহরণ ও সংঘর্ষের ঝুঁকির কথাও উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশে অবস্থানরত কানাডীয় নাগরিকদের স্থানীয় সংবাদমাধ্যম নিয়মিত অনুসরণ করতে এবং নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভ্রমণের আগে কানাডা সরকারের সর্বশেষ তথ্য যাচাই করার আহ্বান জানানো হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)