Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

আকিজ রিসোর্সের উদ্যোগে ময়মনসিংহে ইনোভার সাফল্যের যাত্রা বিজনেস মিট ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ‘স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে’: তিশা ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা লোডশেডিং ব্যবস্থাপনা ও দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্টের বৈঠক ই-রিকশা ব্যবস্থাপনায় আসছে নতুন নীতিমালা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গুড নেইবার্স’র আয়োজনে কুয়াকাটায় পরিবেশ ও আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন

মিজানুর রহমান রিপন,মহিপুর (পটুয়াখালী)

প্রকাশ : শুক্রবার, ৫ ডিসেম্বর,২০২৫, ০৯:৪৩ পিএম
গুড নেইবার্স’র আয়োজনে কুয়াকাটায় পরিবেশ ও আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন

পটুয়াখালীর কুয়াকাটায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবার্স বাংলাদেশ ও কুয়াকাটা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিডিপি)-এর উদ্যোগে "প্রত্যেকটি অবদানই  গুরুত্বপূর্ণ " প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৫ ডিসেম্বর) পরিবেশ ও আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। সকাল ১০ টা থেকে শুরু হওয়া দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল  আলোচনা সভা, সী বীচ পরিষ্কার-পরিচ্ছন্নতা, সচেতনতামূলক উদ্যোগ ও চ্যারিটি সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে গুড নেইবার্স বাংলাদেশ-এর এমডি বার্টিন গোমেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম,কুয়াকাটা বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য মতিউর রহমান,সিসিপির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান।

‎‎বক্তারা বলেন, স্থানীয় স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করে সামাজিক পরিবর্তন, পরিবেশ সুরক্ষা, মানবিক মূল্যবোধ ও দুর্যোগ প্রস্তুতিতে ইতিবাচক প্রভাব ফেলা সম্ভব। স্বেচ্ছাসেবকরা সমাজের সবচেয়ে বড় শক্তি—তাদের সক্রিয় অংশগ্রহণ টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করে।

‎এ সময়ে জানানো হয়, পরিবেশ রক্ষায় স্বেচ্ছাসেবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই বছরের কর্মসূচি সাজানো হয়। দিনের অংশ হিসেবে কুয়াকাটা সমুদ্রসৈকতে বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করা হয়, যেখানে স্বেচ্ছাসেবকরা প্লাস্টিক, পলিথিন, বোতল ও বিভিন্ন আবর্জনা সংগ্রহ করেন।এছাড়াও সী বীচে স্থায়ীভাবে একটি পাকা ডাস্টবিন এবং ভ্রাম্যমান আরো কয়েকটি ডাস্টবিন স্থাপন করা হয়।

‎এ ছাড়া শিশু সুরক্ষা, নারী ক্ষমতায়ন, ওয়েস্ট ম্যানেজমেন্ট, বৃক্ষরোপণ সচেতনতা, পর্যটন এলাকার নিরাপত্তা, স্বাস্থ্য সচেতনতা এবং সামাজিক মূল্যবোধ উন্নয়নে গুড নেইবার্সের নানা কার্যক্রম তুলে ধরা হয়। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক আয়োজন, কুইজ, আলোচনা এবং বিভিন্ন সৃজনশীল কার্যক্রম।স্থানীয়দের সহায়তায় তিনটি শিশুর পড়ালেখা ও স্বাস্থ্য সুরক্ষা গুডনেইবার্স এর মাধ্যমে পরিচালিত হয়। গুডনেইবার্স এর কর্ম এলাকার মধ্যে অসহায় ও অস্বচ্ছল শিশুদের শিক্ষা, চিকিৎসা ও সুষম খাবারের জন্য স্থানীয় দানশীল ও হৃদয় বান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। একটি শিশুর থ্যালামেশিয়া রোগের চিকিৎসার সাহায্যার্থে চ্যারিটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তহবিল সংগ্রহের আয়োজন করা হয়।

‎বক্তারা আরও বলেন, গুড নেইবার্স বাংলাদেশ ১৯৯৬ সাল থেকে দেশে মানবিক ও টেকসই উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে দেশের বিভিন্ন জেলায় ১৭টি প্রকল্পের মাধ্যমে শিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন ও সম্প্রদায়ের উন্নয়নে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

‎দিনব্যাপী এ কর্মসূচিতে গুড নেইবার্সের কর্মকর্তা-কর্মচারী,সরকারি বেসরকারি কর্মকর্তা ও কর্মচারী, জনপ্রতিনিধি, বিভিন্ন স্তরের সামাজিক ব্যক্তিত্ব, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)