Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

আকিজ রিসোর্সের উদ্যোগে ময়মনসিংহে ইনোভার সাফল্যের যাত্রা বিজনেস মিট ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ‘স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে’: তিশা ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা লোডশেডিং ব্যবস্থাপনা ও দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্টের বৈঠক ই-রিকশা ব্যবস্থাপনায় আসছে নতুন নীতিমালা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির দু'গ্রুপের সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশ : মঙ্গলবার, ১১ মার্চ,২০২৫, ১২:৫৯ পিএম
চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির দু'গ্রুপের সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জের মধ্যনগরে চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। গতকাল (সোমবার, ১০ মার্চ) রাতে উপজেলার মহেশখলা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে তাহিরপুর উপজেলা থেকে মধ্যনগরের কলমাকান্দা নামক স্থানে যাওয়া পাথরের গাড়ি থেকে চাঁদা তুলে সেই চাঁদার টাকার ভাগাভাগি নিয়ে মহেশখলা বাজারে মধ্যনগর ইউনিয়ন বিএনপি নেতা মুক্তার হোসেন ও হারুন মিয়ার মধ্য তর্ক বির্তক শুরু হলে দু'জনের মধ্যে হাতাহাতি শুরু হয়।

পরে দুই পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়লে মুক্তার হোসেনের পক্ষের মোহাম্মদ আলী নামে একজন নিহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সজীব রহমান বলেন, 'পাথরের গাড়ি থেকে চাঁদার তুলার টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়।'

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)