Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি ● চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন ● সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন শুধু দুজন ● ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, আটকা ৫৪১৮ যাত্রী ● কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান ● কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ● চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কানাইঘাটের গাছবাড়ী-হরিপুর সড়কের সাময়িক সংস্কার শুরু

জেলা প্রতিনিধি, সিলেট

প্রকাশ : রবিবার, ২০ সেপ্টেম্বর,২০২৬, ০৮:০৯ পিএম
কানাইঘাটের গাছবাড়ী-হরিপুর সড়কের সাময়িক সংস্কার শুরু

সিলেটের কানাইঘাট উপজেলার গুরুত্বপূর্ণ গাছবাড়ী-হরিপুর সড়কটি দীর্ঘদিন ধরে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির দুরবস্থা বিবেচনায় এবার সাময়িক সংস্কারের উদ্যোগ নিয়েছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও প্রবাসীরা।

এ উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়েছে সিলেটের মেজরটিলা এলাকায় বসবাসরত কানাইঘাটবাসীদের সংগঠন কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা। সংগঠনটি সংস্কারকাজে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে। এর পাশাপাশি কানাইঘাটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও প্রবাসীদের অর্থায়নে রোববার (২০ সেপ্টেম্বর) সড়কটির সাময়িক সংস্কারকাজ শুরু হয়।

রোববার গাছবাড়ী-হরিপুর সড়কের সংস্কারকাজের উদ্বোধন ও পরিদর্শন করেন কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার উপদেষ্টা ও ৮ নম্বর ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবু বক্কর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়কটির স্থায়ী সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও সংশ্লিষ্টরা কাজ করছেন। তবে স্থায়ী সংস্কার বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে। এ কারণে আপাতত স্থানীয়দের উদ্যোগে সড়কটি চলাচলের উপযোগী করার জন্য সাময়িক সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে।

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক আবুল কাশেম সুমন বলেন, ‘আমাদের সংগঠনটি নতুন। তারপরও জনগুরুত্বপূর্ণ এই সড়কের সংস্কারকাজে নিজেদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করেছি।’

তারা আরও বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও জনকল্যাণমূলক এমন উদ্যোগে এগিয়ে আসা উচিত।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)