Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি ● চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন ● সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন শুধু দুজন ● ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, আটকা ৫৪১৮ যাত্রী ● কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান ● কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ● চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর,২০২৬, ০৯:৫২ পিএম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিইউপি ফটোগ্রাফি সোসাইটির সাথে অংশীদারিত্বে ‘স্ফূরণ ৬.০’-কে সহযোগিতা করছে। ফটোগ্রাফি, ভিজ্যুয়াল স্টোরিটেলিং, আর্ট ও কার্টুন প্রদর্শনীকে একত্রিত করে স্ফূরণ ৬.০ একটি অনন্য সৃজনশীল প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে।

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির আয়োজনে এবং অপোর স্পনসরশিপে স্ফূরণ ৬.০ সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের তরুণ সৃজনশীলদের জন্য একটি উন্মুক্ত স্থান তৈরি করেছে, যেখানে তারা ভিজ্যুয়াল মাধ্যমে বিশ্বকে কীভাবে দেখে ও উপলব্ধি করে তা তুলে ধরতে পারবেন।

এই আয়োজনে চারটি সৃজনশীল বিভাগ রয়েছে, ক্যামেরা ফটোগ্রাফি, মোবাইল ফটোগ্রাফি, আর্ট ও কার্টুন প্রদর্শনী। ফটোগ্রাফি ক্যাটাগরিগুলোতে ওপেন থিম রাখা হয়েছে, যেখানে স্মার্টফোন, পয়েন্ট-অ্যান্ড-শুট ক্যামেরা, পোলারয়েড, ডিজিটাল ক্যামেরা বা ডিএসএলআর দিয়ে তোলা রঙিন ও সাদা-কালো উভয় ধরনের ছবি জমা দেওয়া যাবে। এই আয়োজনের কেন্দ্রে মৌলিকত্ব ও অথেনটিক ভিজ্যুয়াল এক্সপ্রেশন রয়েছে এবং প্রত্যেক অংশগ্রহণকারী সর্বোচ্চ ১০টি ছবি জমা দিতে পারবেন।
আর্ট ও কার্টুন প্রদর্শনী সৃজনশীল প্রকাশের এই পরিসরকে আরও বিস্তৃত করেছে। এখানে হাতে আঁকা ও ডিজিটাল উভয় ধরনের কাজ গ্রহণযোগ্য; পেইন্টিং, ইলাস্ট্রেশন ও কার্টুন জমা দেওয়ার সুযোগ থাকছে, যা তরুণ শিল্পীদের নিজেদের স্টাইল, ভাবনা ও দৃষ্টিভঙ্গি স্বাধীনভাবে প্রকাশ করার সুযোগ দিচ্ছে।

কেবল সৃজনশীল কাজ দেখানোর মধ্যে সীমাবদ্ধ না থেকে স্ফূরণ ৬.০ তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের সংযুক্ত করার লক্ষ্যে কাজ করছে। ফটোগ্রাফি, ইলাস্ট্রেশন, আর্ট ও প্রযুক্তিকে একত্রে নিয়ে আসার মাধ্যমে এ উদ্যোগ আজকের তরুণ প্রজন্ম কীভাবে মুহূর্তগুলো ধারণ করে, ধারণা প্রকাশ করে ও গল্প করে তা তুলে ধরেছে।

অংশীদারিত্বের অংশ হিসেবে বিইউপি শিক্ষার্থীরা অপোর এক্সক্লুসিভ অভিজ্ঞতা ও সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে অপো কেয়ার সার্ভিস, ফান অ্যান্ড গেম এক্টিভিটিজ, ডিসকাউন্ট ও ইএমআই সুবিধা। পাশাপাশি, ফ্রি প্রোটেক্টিভ ফিল্ম, ক্লিনিং অ্যান্ড ডিজিনফেকশন, সিস্টেম আপগ্রেড, ১ ঘণ্টার ফ্ল্যাশ ফিক্স, পার্টস ডিসকাউন্ট এবং আইওটি পণ্য ও এক্সেসরিজে বিশেষ অফার।

স্ফূরণ ৬.০-তে অংশগ্রহণ একটি সৃজনশীল পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে অপোর প্রতিশ্রুতির প্রতিফলন, যেখানে প্রযুক্তি তরুণদের অন্বেষণ, সৃষ্টি ও যোগাযোগের মাধ্যমে হয়ে ওঠে। এই সহযোগিতা তরুণ সৃজনশীলদের সম্পৃক্ত করার এবং সৃজনশীলতা ও আত্মপ্রকাশকে উৎসাহিত করে এমন প্ল্যাটফর্ম গড়ে তোলার ক্ষেত্রে অপোর প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।

এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, “তরুণ সৃজনশীলরা নতুন দৃষ্টিভঙ্গি ও বিশ্বকে দেখার নতুন উপায় নিয়ে আসে। অপোতে আমরা বিশ্বাস করি, প্রযুক্তি তরুণদের সৃষ্টি করতে, কিছু খুঁজতে এবং তাদের গল্প বলতে সক্ষম করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্ফূরণ ৬.০-এর জন্য বিইউপি ফটোগ্রাফি সোসাইটির সাথে আমাদের এই সহযোগিতার মাধ্যমে আমরা সেই সৃজনশীলতাকে সহযোগিতা করতে চাই। এমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই যেখানে শিক্ষার্থীরা তাদের ধারণা প্রকাশ করবে, কাজ দেখানোর সুযোগ পাবে এবং একই অনুভূতি ভাগ করে নিতে পারবে।”

স্ফূরণ ৬.০-এর মাধ্যমে অপো ও বিইউপি ফটোগ্রাফি সোসাইটি প্রযুক্তি, সৃজনশীলতা ও স্টোরিটেলিংকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার মাধ্যমে পরবর্তী প্রজন্মের সৃজনশীলদের জন্য ভিজ্যুয়াল ভয়েস খোঁজার সুযোগ তৈরি করে দিচ্ছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)