Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি ● চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন ● সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন শুধু দুজন ● ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, আটকা ৫৪১৮ যাত্রী ● কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান ● কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ● চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মোরেলগঞ্জে ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

এস.এম সাইফুল ইসলাম কবির, জেলা প্রতিনিধি(বাগেরহাট)

প্রকাশ : শনিবার, ৮ নভেম্বর,২০২৫, ১০:৫০ এ এম
মোরেলগঞ্জে ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টায় শহরের পৌরপার্ক থেকে উপজেলা ও পৌর বিএনপির যৌথ ব্যানারে একটি বিশাল র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র‌্যালিটি চৌরাস্তা মোড়ে এসে পথসভায় মিলিত হয়।পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. এ.বি.এম. ওবায়দুল ইসলাম। তিনি বলেন, “৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে গণজাগরণের দিন। এদিন সৈনিক ও জনগণ ঐক্যবদ্ধভাবে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা রেখেছিল।”সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন,  কেন্দ্রীয় তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির,জেলা বিএনপি সদস্য এ্যাড. ফারহানা জামান নিপা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, বর্তমান সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা যুবদলের সদস্য সচিব বিএম রেজাউল করিম সোহাগ, এবং সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।র‌্যালি ও পথসভাকে ঘিরে শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিএনপি নেতাকর্মীরা জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)