Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি ● চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন ● সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন শুধু দুজন ● ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, আটকা ৫৪১৮ যাত্রী ● কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান ● কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ● চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাজধানীর কাকলীতে মধ্যরাতে ফুটওভার ব্রিজে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর,২০২৬, ০৮:১৬ এ এম
রাজধানীর কাকলীতে মধ্যরাতে ফুটওভার ব্রিজে অগ্নিকাণ্ড

রাজধানীর কাকলীতে মধ্যরাতে একটি ফুটওভার ব্রিজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে ফুটওভার ব্রিজটিতে আগুন লাগে। খবর পেয়ে রাত সাড়ে ২টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডে ফুটওভার ব্রিজটির একটি অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ পরিষ্কার না করায় সেখানে চলাচলকারী পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)