Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

আকিজ রিসোর্সের উদ্যোগে ময়মনসিংহে ইনোভার সাফল্যের যাত্রা বিজনেস মিট ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ‘স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে’: তিশা ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা লোডশেডিং ব্যবস্থাপনা ও দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্টের বৈঠক ই-রিকশা ব্যবস্থাপনায় আসছে নতুন নীতিমালা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেসির ৩ ছেলে: কে কোন পায়ে, কোন পজিশনে খেলছে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুলাই,২০২৬, ০৯:৫২ এ এম
মেসির ৩ ছেলে: কে কোন পায়ে, কোন পজিশনে খেলছে

rupalibangla থিয়াগো, মাতেও ও চিরো মেসি। ছবি:

লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ার শেষ বেলায় এসে পৌঁছেছে। ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন তারকা যেকোনও সময় দিতে পারেন অবসরের ঘোষণা। তবে মেসির অবর্তমানে ভক্তরা স্বপ্ন দেখেন, তার তিন ছেলে- থিয়াগো, মাতেও বা চিরোর কেউ একজন হয়ে উঠুক তাদের বাবার মতো তারকা ফুটবলার। যদিও ছোটবেলা থেকেই তিন জনই বাবার কাছ থেকে ফুটবল দীক্ষা নিচ্ছেন। পাশাপাশি খেলছেন ক্লাবের হয়েও। আজ জানবো মেসির তিন ছেলের কে কোন পায়ে ও কোন পজিশনে ফুটবল খেলে।

থিয়াগো মেসি- 
জন্ম ২ নভেম্বর ২০১২। এ বছরের নভেম্বরেই ১৪-তে পার রাখবে মেসি ও অ্যান্তোনেলা রোকোজ্জুর প্রথম সন্তান। তার ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল বার্সেলোনার অ্যাকাডেমি লা মাসিয়াতে- যেখানে তার বাবারও ফুটবলের হাতেখড়ি।

তবে ২০২১ সালে মেসি বার্সেলোনা ছেড়ে পাড়ি জমান ফ্রান্সের পিএসজিতে। সে ক্লাবের ইয়ুথ সিস্টেমে যুক্ত হয় থিয়াগো মেসিও। সেখানেই ফুটবল চালিয়ে যায় এ খুদে ফুটবলার। ২০২৩ সালে বাবার সঙ্গে চলে আসে ইন্টার মায়ামিতে। সেখানেই এখন অনূর্ধ্ব-১৩ দলের ফুটবলার লিওনেল মেসির প্রথম সন্তান।

তবে থিয়াগো ফুটবলে বাবার পজিশন অনুকরণ করছে না। তার বাবা আক্রমণভাগে খেললেও থিয়াগো নিজেকে তৈরি করছে একজন মধ্যমাঠের নিখুঁত ফুটবলার হিসেবে। ডিফেন্সিভ কিংবা সেন্ট্রাল মিডে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করলেও সে অ্যাটাকিং মিডেও খেলতে পারে। ইতিমধ্যেই তার বেশ কিছু পাস ও ট্যাকলের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সে ডান পায়ের ফুটবলার।

মাতেও মেসি-
২০১৫ সালের ১১ সেপ্টেম্বর জন্ম। বয়স ১০, আগামী সেপ্টেম্বরে ১১ পূর্ণ হবে। সে বর্তমানে ইন্টার মায়ামির ইয়ুথ অ্যাকাডেমিতে ফুটবল দীক্ষা নিচ্ছে। সেও তার বড় ভাইয়ের মতো ডান পায়ের ফুটবলার। তবে সে নিজেকে আক্রমণভাগের একজন ফুটবলার হিসেবে গড়ে তুলছে। ইতিমধ্যে তার গোল, ড্রিবলিং, বল ক্যারিংয়ের বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মাতেও গোল স্কোরিং ক্ষমতাকে তার বাবার সঙ্গেই তুলনা করেন অনেকে।

চিরো মেসি-
জন্ম মার্চ ২০১৮। বয়স ৮। মেসির ছোট ছেলেও ইন্টার মায়ামির ইয়ুথ অ্যাকাডেমিতে ফুটবল শিখছে। চিরো তার বড় দুই ভাইয়ের মতোই ডান পায়ের ফুটবলার। সে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবেই গড়ে উঠছে। ইতিমধ্যেই ফ্রি কিক থেকে তার করা এক গোল সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছে। তার ফুটবল স্কিল নিয়েও ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।

মেসির তিন সন্তান একই জেনারেশনের ফুটবলার হিসেবে বেড়ে উঠলেও তারা একই পজিশনে খেলে না। এটা সম্ভবত মেসি একজন ফুটবল জিনিয়াস হিসেবে সেট করে দিয়েছে। কেননা তিন ভাই একই পজিশনে খেললে একই দলে একই সময়ে তাদের জায়গা হবে না। সে কারণেই হয়তো তারা ছোটবেলা থেকেই ভিন্ন ভিন্ন পজিশনের ফুটবলার হিসেবে বেড়ে উঠছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)