Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

আকিজ রিসোর্সের উদ্যোগে ময়মনসিংহে ইনোভার সাফল্যের যাত্রা বিজনেস মিট ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ‘স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে’: তিশা ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা লোডশেডিং ব্যবস্থাপনা ও দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্টের বৈঠক ই-রিকশা ব্যবস্থাপনায় আসছে নতুন নীতিমালা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পূর্বাচলে এক্সিলেন্স সেন্টার

ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম

খেলাধুলা ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুলাই,২০২৬, ০৫:৪৪ পিএম
ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম

পূর্বাচলে বিশ্বমানের ক্রিকেট এক্সিলেন্স সেন্টার নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তার সঙ্গে থাকবেন বিসিবির গ্রাউন্ডস ও হাই পারফরম্যান্স (এইচপি) কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম।

সফরের মূল উদ্দেশ্য ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অত্যাধুনিক সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শন করা। সেখানে আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা, স্পোর্টস সায়েন্স, বায়োমেকানিক্স, জিমনেশিয়াম, পুনর্বাসন সুবিধা এবং খেলোয়াড় উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করবেন বিসিবি সভাপতি। এসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে পূর্বাচলে আন্তর্জাতিক মানের ক্রিকেট এক্সিলেন্স সেন্টার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বিসিবির।

সম্প্রতি অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভায় পূর্বাচল স্টেডিয়াম কমপ্লেক্সে এক্সিলেন্স সেন্টার নির্মাণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রকল্পটির বাস্তবায়ন দ্রুত শুরু করার ওপর গুরুত্বারোপ করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

বিসিবি সূত্রে জানা গেছে, দেশের তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তিনির্ভর একটি কেন্দ্র গড়ে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য। এতে খেলোয়াড়দের দক্ষতা উন্নয়ন, ফিটনেস, পুনর্বাসন এবং গবেষণাভিত্তিক প্রশিক্ষণের সুযোগ তৈরি হবে।

এদিকে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারতীয় দলের বাংলাদেশ সফরের কথা রয়েছে। তামিম ইকবালের ভারত সফরের সময় সেই সিরিজের প্রস্তুতি, সূচি এবং দুই বোর্ডের পারস্পরিক সহযোগিতা নিয়েও বিসিবি ও বিসিসিআই কর্মকর্তাদের মধ্যে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)