Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি ● চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন ● সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন শুধু দুজন ● ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, আটকা ৫৪১৮ যাত্রী ● কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান ● কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ● চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেসির বিদায়ী ম্যাচ কয়টায়, কোথায় দেখা যাবে?

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ০৭:৩০ পিএম
মেসির বিদায়ী ম্যাচ কয়টায়, কোথায় দেখা যাবে?

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি। বুধবার (৭ অক্টোবর) বুয়েনস এইরেসের এসতাদিও মাস মনুমেন্তালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। ম্যাচটির মধ্য দিয়েই শেষ হতে যাচ্ছে মেসির ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার।

ঐতিহাসিক এই ম্যাচটি বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৫টায় শুরু হবে। বাংলাদেশে কোনো টেলিভিশন চ্যানেলে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে না। তবে অনলাইনে জি৫-এ সরাসরি দেখা যাবে।

৩৯ বছর বয়সী মেসি গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। ফলে ঘরের মাঠে কানায় কানায় পূর্ণ দর্শকের সামনে শেষবারের মতো আর্জেন্টিনাকে নেতৃত্ব দেবেন তিনি। বিশেষ এই ম্যাচে আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপজয়ী দলের সদস্য ও তাদের পরিবারের উপস্থিত থাকার কথা রয়েছে।

আন্তর্জাতিক ফুটবলে মেসির অর্জনের তালিকাও দীর্ঘ। আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন তিনি, সঙ্গে রয়েছে ৬৮টি অ্যাসিস্ট। দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলদাতার রেকর্ড—দুটিই তার দখলে।

আর্জেন্টিনার জার্সিতে মেসির বড় অর্জনের মধ্যে রয়েছে ২০০৮ বেইজিং অলিম্পিকে সোনার পদক, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফাইনালিসিমা এবং ২০২২ ফিফা বিশ্বকাপ জয়।

তবে বিদায়ী ম্যাচের আগে মেসির মনে কিছুটা আক্ষেপও থাকতে পারে। দুই মাসেরও বেশি সময় আগে নিউ জার্সিতে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা।

ফিফা র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ৮৯তম স্থানে থাকা বেনিন। দলটির কোচ জার্মানির অভিজ্ঞ কোচ জার্নট রোহর। ২০১৮ বিশ্বকাপে নাইজেরিয়ার কোচের দায়িত্বে ছিলেন তিনি।

শুধু মেসির জন্যই নয়, ম্যাচটি আরও কয়েকজন আর্জেন্টাইন ফুটবলারের জন্যও বিশেষ হয়ে উঠতে পারে। অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পথে রয়েছেন বলে জানা গেছে। রদ্রিগো ডি পল ও জিওভানি লো সেলসোও আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো মাঠে নামতে পারেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সব মিলিয়ে বেনিনের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জন্য নিছক আরেকটি প্রীতি ম্যাচ নয়। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের আবেগঘন বিদায় হিসেবেই ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)