Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি ● চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন ● সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন শুধু দুজন ● ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, আটকা ৫৪১৮ যাত্রী ● কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান ● কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ● চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লিটনকে অধিনায়ক করে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর,২০২৬, ০৭:৪৪ পিএম
লিটনকে অধিনায়ক করে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠেয় আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে বড় চমক রহস্যময় স্পিনার আলিস আল ইসলাম। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন তিনি।

নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পরিবর্তে এই সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়।

চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের পর ত্রিদেশীয় সিরিজ থেকেও ছিটকে গেছেন পেসার নাহিদ রানা।

আগামী ১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে সিরিজে অভিযান শুরু করবে বাংলাদেশ। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। একই ভেন্যুতে ১৯ অক্টোবর মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে।

এরপর ২১ অক্টোবর শারজা ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। একই মাঠে ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের ফাইনাল। সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও আলিস আল ইসলাম।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)