Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

আকিজ রিসোর্সের উদ্যোগে ময়মনসিংহে ইনোভার সাফল্যের যাত্রা বিজনেস মিট ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ‘স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে’: তিশা ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা লোডশেডিং ব্যবস্থাপনা ও দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্টের বৈঠক ই-রিকশা ব্যবস্থাপনায় আসছে নতুন নীতিমালা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নতুন ওয়েব ফিল্মে নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশ : সোমবার, ১০ আগস্ট,২০২৬, ০৯:০২ পিএম
নতুন ওয়েব ফিল্মে নুসরাত ফারিয়া

বিরতির পর আবারও ওটিটি কনটেন্টে ফিরছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মেহেদী হাসান হৃদয় পরিচালিত নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’-য় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। কমেডি ও থ্রিলার ঘরানার এই ওয়েব ফিল্মের শুটিং শুরু হয়েছে রাজধানী ঢাকায়।

শুটিংয়ের প্রথম দিনেই অংশ নিয়েছেন নুসরাত ফারিয়া। তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা নাসির উদ্দিন খান। পরিচালক জানিয়েছেন, ঢাকার বিভিন্ন লোকেশনে টানা প্রায় ১০ দিন শুটিং চলবে।

‘লাপাত্তা’য় নুসরাত ফারিয়ার সঙ্গে আরও অভিনয় করবেন শাহরিয়ার নাজিম জয়। পরিকল্পনা অনুযায়ী, আসন্ন দুর্গাপূজায় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি।

পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, ‘লাপাত্তা’ মূলত থ্রিলারধর্মী গল্প। এর সঙ্গে কমেডির আবহও থাকবে। ভিন্নধর্মী গল্প ও নির্মাণশৈলীর মাধ্যমে দর্শকদের জন্য নতুন ধরনের একটি ওয়েব ফিল্ম উপহার দেওয়ার চেষ্টা করছেন তিনি।

এর আগেও ওটিটিতে কাজ করেছেন নুসরাত ফারিয়া। তাঁর প্রথম ওয়েব ফিল্ম ছিল শিহাব শাহীন পরিচালিত ‘যদি কিন্তু তবুও’, যা ২০২১ সালে মুক্তি পায়। এরপর ২০২৩ সালে ওটিটিতে মুক্তি পায় তাঁর অভিনীত ‘পাতালঘর’। সিনেমাটি শুরুতে বড় পর্দার জন্য নির্মিত হলেও পরে পরিকল্পনা পরিবর্তন করে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হয়।

নুসরাত ফারিয়ার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জ্বীন থ্রি’, যা গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

অন্যদিকে, গত কোরবানির ঈদে প্রকাশিত নুসরাত ফারিয়ার গাওয়া ‘লোকে বলে’ গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলে। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির এবং কথা লিখেছেন বাঁধন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)