Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

আকিজ রিসোর্সের উদ্যোগে ময়মনসিংহে ইনোভার সাফল্যের যাত্রা বিজনেস মিট ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ‘স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে’: তিশা ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা লোডশেডিং ব্যবস্থাপনা ও দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্টের বৈঠক ই-রিকশা ব্যবস্থাপনায় আসছে নতুন নীতিমালা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে তীব্র বিতর্ক, কিয়ারার পাশে স্বামী সিদ্ধার্থ

বিনোদন ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ১১ আগস্ট,২০২৬, ০৮:৩৪ পিএম
ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে তীব্র বিতর্ক, কিয়ারার পাশে স্বামী সিদ্ধার্থ

আসন্ন সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর ট্রেলার ও গানে সহশিল্পী যশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। এমন পরিস্থিতিতে স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন অভিনেতা ও তাঁর স্বামী সিদ্ধার্থ মালহোত্রা। কিয়ারার সমর্থনে কথা বলেছেন সিনেমাটির সহশিল্পী দক্ষিণী তারকা যশও।

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে ‘টক্সিক’ সিনেমার ট্রেলার নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান সিদ্ধার্থ। সেখানে কিয়ারার কঠোর পরিশ্রম, চেষ্টা ও কাজের প্রতি একাগ্রতার প্রশংসা করেন তিনি।

কিয়ারাকে উদ্দেশ করে সিদ্ধার্থ লেখেন, “তোমার চেষ্টা, পরিশ্রম ও আবেগ—সবকিছুই বড় পর্দায় ফুটে উঠবে। এটি তোমার সেরা কাজগুলোর একটি হতে যাচ্ছে, কিয়ারা। পরিচালক গীতু মোহনদাস, যশ এবং পুরো দলের তৈরি করা এই জাদু দেখার অপেক্ষায় আছি।”

আগামী ২৬ আগস্ট সিনেমাটি মুক্তির কথা উল্লেখ করে পুরো টিমকে শুভকামনাও জানান সিদ্ধার্থ।

মূলত সিনেমাটির ‘তাবাহি’ গানে যশ ও কিয়ারার কিছু ঘনিষ্ঠ দৃশ্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এর সমালোচনা শুরু হয়। নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখে পড়েন কিয়ারা। এ নিয়ে অনলাইনে নানা ধরনের মন্তব্যও ছড়িয়ে পড়ে।

তবে এমন পরিস্থিতিতে সহশিল্পী হিসেবে কিয়ারার পাশে দাঁড়িয়েছেন যশ। শনিবার বেঙ্গালুরুতে সিনেমাটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে কিয়ারার কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করেন তিনি।

নেতিবাচক মন্তব্যে কান না দেওয়ার পরামর্শ দিয়ে যশ বলেন, “কিয়ারা, এই চরিত্রে তুমি যে নিষ্ঠা দেখিয়েছ, তা অসাধারণ। তুমি ভীষণ মাটির কাছের একজন মানুষ। একজন অভিনয়শিল্পী হিসেবে যা কিছুর মধ্য দিয়ে যেতে হয়, সেসব কথায় কান দিয়ো না। তুমি যা বিশ্বাস করো, তা-ই করা উচিত। দর্শকরা ঠিকই এর প্রশংসা করবে। আমরা হয়তো সময়ের চেয়ে একটু এগিয়ে আছি।”

গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ সিনেমায় যশ ও কিয়ারা আদভানি ছাড়াও অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত, হুমা কুরেশি ও তারা সুতারিয়া।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)