Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

আকিজ রিসোর্সের উদ্যোগে ময়মনসিংহে ইনোভার সাফল্যের যাত্রা বিজনেস মিট ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ‘স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে’: তিশা ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা লোডশেডিং ব্যবস্থাপনা ও দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্টের বৈঠক ই-রিকশা ব্যবস্থাপনায় আসছে নতুন নীতিমালা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অমিতাভ বচ্চনের মেসেজের জবাব দেন না প্রীতি জিনতা!

বিনোদন ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ১১ আগস্ট,২০২৬, ০৬:১২ পিএম
অমিতাভ বচ্চনের মেসেজের জবাব দেন না প্রীতি জিনতা!

ভারতের জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-এর ১৮তম আসর জমকালো উদ্বোধনের মধ্য দিয়ে পর্দায় ফিরেছে। উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন চলচ্চিত্র ‘বাটোয়ারা ১৯৪৭’-এর অভিনয়শিল্পী সানি দেওল ও প্রীতি জিনতা এবং প্রযোজক আমির খান।

পর্বজুড়ে চিরাচরিত রসবোধ ও প্রাণবন্ত উপস্থিতিতে দর্শকদের মাতিয়ে রাখেন সঞ্চালক অমিতাভ বচ্চন। একপর্যায়ে প্রীতি জিনতার বিরুদ্ধে মজার অভিযোগও তোলেন বলিউডের শাহেনশাহ।

অমিতাভ বচ্চন প্রীতির দিকে তাকিয়ে বলেন, “আপনার বিরুদ্ধে আমার একটি অভিযোগ আছে। প্রতি বছর ৩১ জানুয়ারি আমি আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই, কিন্তু আপনি আমাকে একবারও কোনো জবাব দেননি।”

হেসে প্রীতি জিনতা জবাব দেন, “না অমিতজি, বিষয়টি একদম তেমন নয়। আমি আপনাকে উত্তর দিই, তবে আপনার বার্তা পাওয়ার প্রায় এক সপ্তাহ পর।”

তবে প্রীতির এই জবাবেও সন্তুষ্ট হননি অমিতাভ। সঙ্গে সঙ্গে কেবিসির বড় পর্দায় নিজের পুরোনো একটি এক্স (সাবেক টুইটার) পোস্ট দেখিয়ে নিজের দাবির পক্ষে প্রমাণ হাজির করেন।

সেই পোস্টে অমিতাভ লিখেছিলেন, “প্রীতি জিনতা...!! আপনি যেখানেই থাকুন না কেন, যেহেতু আমার এসএমএসের জবাব দিতে অস্বীকার করেছেন... হা হা হা... আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা... ভালোবাসা ও শুভকামনা।”

বড় পর্দায় পুরোনো পোস্টটি ভেসে উঠতেই কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন প্রীতি। তার মুখের অভিব্যক্তিতেও বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।

সন্তানদের কাছে ‘কেবিসি আঙ্কেল’ অমিতাভ

অনুষ্ঠানে প্রীতি জিনতা নিজের পরিবারে অমিতাভ বচ্চনের জনপ্রিয়তার একটি মজার স্মৃতিও শেয়ার করেন। তিনি বিগ বিকে প্রশ্ন করেন, “বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে আমার বাড়িতে সবচেয়ে বেশি জনপ্রিয় কে, তা কি আপনি অনুমান করতে পারেন?”

অমিতাভ মজা করে উত্তর দেন, “কেউ নয়।”

এরপর প্রীতি বলেন, “আপনি। তবে আপনার সিনেমার জন্য নয়, দুঃখিত! আমার সন্তানরা আপনার সেই বিশেষ গানটি শোনে।”

এরপর আমির খানের দিকে তাকিয়ে অমিতাভের জনপ্রিয় গান ‘মেরে পাস আও, মেরে দোস্তো’-র সুর করেন প্রীতি। তিনি জানান, তার সন্তানরা গানটিকে ‘শেরওয়ালা গান’ বলে ডাকে।

প্রীতির কথার সঙ্গে একমত হয়ে অমিতাভ বলেন, “ছোট বাচ্চাদের যেসব বাবা-মায়ের সঙ্গে আমার দেখা হয়, তারা সবাই বলেন, ‘স্যার, আমার পাঁচ বছরের বাচ্চা স্ক্রিনে আপনার ছবি দেখলেই বলে ওঠে, ওই যে কেবিসি আঙ্কেল!’”

তিনি আরও বলেন, “আমি ৫৫ বছর ধরে অভিনয়শিল্পে কাজ করছি, কিন্তু কোনো চরিত্রের নামে তারা আমাকে মনে রাখে না, শুধু কেবিসির জন্যই মনে রাখে।”

নতুন মৌসুমের জন্য টানা ২৪ ঘণ্টা কাজ

বর্তমানে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর সঞ্চালনার মাধ্যমে অমিতাভ বচ্চন যেন অনুষ্ঠানটির সমার্থক হয়ে উঠেছেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকদের কাছে কেবিসির জনপ্রিয়তা ধরে রেখেছেন তিনি।

৮৩ বছর বয়সেও অমিতাভের কাজের প্রতি নিষ্ঠা নতুন করে আলোচনায় এসেছে। সম্প্রতি নিজের ব্লগে তিনি জানান, কেবিসির নতুন মৌসুমের জন্য টানা ২৪ ঘণ্টা কাজ ও শুটিং করেছেন।

নিজের অভিজ্ঞতা জানিয়ে অমিতাভ লেখেন, আগের দিন সকাল ৭টা থেকে শুরু হওয়া কাজ পরদিন সকাল ৭টায় শেষ হয়। সময়মতো কাজ শেষ করার গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনীয় কাজ শেষ করার পর তিনি কিছুটা বিশ্রাম নেওয়ার পরিকল্পনা করেছিলেন।

কেবিসির নতুন মৌসুমে বিনোদন ও নানা মজার মুহূর্ত নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন অমিতাভ বচ্চন। অনুষ্ঠানটি সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন ও সোনি লিভে সম্প্রচারিত হচ্ছে।

সূত্র: এনডিটিভি

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)